দামুড়হুদায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদার খাঁ পাড়ায় মঙ্গলবার যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত মোতালেব হোসেন (৪৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বুধবার রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে একই হাসপাতালে চিকিত্সাধীন প্রতিপক্ষের গোলাম রসুল (৪৫) মঙ্গলবার রাতে মারা যান। এ ছাড়া চিকিত্সাধীন রিপন মল্লিকের (২৫) অবস্থা আশঙ্কাজনক।দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বুধবার আবু তালেবের ছোট ভাই মুক্তাদির ইউসুফ মেম্বারসহ ১৯ জনকে আসামি করে এবং ইউসুফ মেম্বার আবু তালেবসহ ১৯ জনকে আসামি করে পাল্টাপাল্টি মামলা করেন। বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত এজাহারভুক্ত ছয়জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।