দায়রা আদালতেও ফখরুল ইসলামের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় তাঁর জামিনের আবেদন ঢাকার মহানগর দায়রা জজ আদালতও নামঞ্জুর করেছেন। বিচারক মো. জহুরুল হক গতকাল রোববার এই আদেশ দেন।
মহানগর হাকিম আদালত গত ২৪ নভেম্বর এই মামলায় ফখরুল ইসলামের জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়। গতকাল শুনানি শেষে আদালত ওই আবেদন নামঞ্জুর করেন।