গাজীপুরের নবগঠিত কালীগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র মো. লুৎফর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল বুধবার দুপুরে কালীগঞ্জ পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন পৌরসভার প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার। গত ২০ জুনের নির্বাচনে মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. লুৎফর রহমান বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁরই চাচাতো ভাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন ওরফে স্বপন। এরপর ১৮ জুলাই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লুৎফর রহমান শপথ গ্রহণ করেন। l