দায়িত্ব গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে পৌরসভা প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মেয়র ও কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করা হয়। পৌরসভায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মোজাফফর হোসেন মেয়র নির্বাচিত হন। তিনি সবার দোয়া কামনা করেন। গতকালের অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।