দায়িত্ব নিলেন নতুন মন্ত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন মন্ত্রিসভার সদস্যরা গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। পুরোনোদের পাশাপাশি নতুন মন্ত্রীরা গতকালই প্রথম সচিবালয়ে নিজ নিজ দপ্তরে বসেন। তবে গতকাল কাজকর্ম খুব একটা তাঁদের করা হয়নি। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভা ও সাংবাদিকদের সঙ্গে কথা বলতেই সময় পেরিয়ে গেছে।
ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আমির হোসেন আমু সকালে ভূমি মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ দুপুরে সচিবালয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন তিনি।
মন্ত্রণালয় যেন রাজনৈতিক কার্যালয়ে রূপান্তর না হয়, সে জন্য তোফায়েল আহমেদ মন্ত্রণালয়ের সবার সহযোগিতা চান। তিনি বলেন, ‘আমার শেষ জীবনে সততা নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে।’ এর আগে তিনি মতিঝিলে শিল্প মন্ত্রণালয়েও যান।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন, স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রুহুল আমিন হাওলাদার এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম নিজ নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।