দায়িত্ব প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান প্রকৌশলী এবং প্রকৌশল বিভাগের পরিচালক মঞ্জুরুল হককে কমিশনের সদস্য (প্রকৌশল)-এর চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ২২ অক্টোবর তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
মঞ্জুরুল হক ১৯৮১ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। ৩৩ বছরের কর্মজীবনে তিনি কমিশনের গবেষণা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বিশ্বের অনেক দেশে পেশাগত প্রশিক্ষণ এবং বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশ নেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সাময়িকীতে তাঁর উল্লেখযোগ্য সংখ্যক বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়। উন্নয়ন ধারণার জন্য দেশে-বিদেশে তাঁর সুনাম রয়েছে। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘের (বায়োস) সভাপতির দায়িত্বও পালন করছেন। গত ২২ মে তিনি এ পদে নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।