দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসী গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল করেছেন। এদিকে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী জানায়, বারদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুসা মিয়া ও আওয়ামী লীগের কর্মী তাহের আলীর সমর্থকদের মধ্যে গত বৃহস্পতিবার সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ২০ জন আহত হন। গুরুতর আহত নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই অভিযোগ করেছে। তদন্ত করে মামলা নেওয়া হবে। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি|