দারাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসপিকে ডিসির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের নামে দারাদ আহমেদের প্রতারণার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে মৌলভীবাজারের পুলিশ সুপারকে (এসপি) চিঠি দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)। গতকাল মঙ্গলবার বিকেলে এই চিঠি দেওয়া হয়।জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, গত ২৮ জুন প্রথম আলোয় জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের নামে দারাদ আহমেদের প্রতারণা নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ওই দুটি প্রতিবেদন যুক্ত করে ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গতকাল পুলিশ সুপারকে এই চিঠি দেন। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, পুলিশ তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।’জাপানে তদন্ত শুরুটোকিও (জাপান) প্রতিনিধি জানিয়েছেন, জাপানের পুলিশ কর্তৃপক্ষ দারাদ আহমেদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। অধ্যাপক আজুমার স্ত্রী কেইকো আজুমা ইতিমধ্যেই চিবা জেলা পুলিশের দপ্তরে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, প্রতারণা করে দারাদ আহমেদ তাঁর কাছ থেকে বাংলাদেশি মুদ্রায় আনুমানিক সাড়ে ছয় কোটি টাকা আত্মসাৎ করেছেন। লিখিত অভিযোগের সঙ্গে দারাদের প্রতারণার প্রমাণ হিসেবে বিভিন্ন সময়ে তাঁর নিজের ও মায়ের নামে লেখা চিঠি ও যেসব ছবি পাঠিয়েছিলেন, সেগুলো সংযুক্ত করা হয়েছে।কেইকো আজুমা প্রথম আলোকে বলেছেন, তিনি পুলিশকে অভিযোগ করার পর থেকেই দারাদ আহমেদ মুঠোফোনের মাধ্যমে তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছেন। অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্যও দারাদ চাপ দিচ্ছেন।