দারিদ্র্য দূরীকরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল সোমবার আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস পালিত হয়েছে। বেলা ১১টায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় ব্র্যাকের ‘ইকোনমিক এমপাওয়ারমেন্ট ফর পুওর অ্যান্ড ভালনারেবল উইমেন ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো. ফারুক হোসেন ভূঁইয়া। আলোচনায় অংশ নেন ব্র্যাকের সিনিয়র সেক্টর স্পেশালিস্ট আতিয়ার রহমান, ইউপি সচিব রিয়াজ হোসেন, ইউপি সদস্য মাছুম আহম্মেদ, প্রকল্প সংগঠক মোহাম্মদ আতিকুল্লাহ স্বাধীন প্রমুখ।