দারিদ্র্য বিমোচনে সবাইকে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দারিদ্র্য বিমোচনে সবাইকে এগিয়ে আসতে হবে। জাতীয় আর্থসামাজিক উন্নয়নে সবাইকে ভূমিকা রাখতে হবে। গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার এলাকার ওআইসিভুক্ত প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২৫তম সমাবর্তন অনুষ্ঠানে গতকাল বুধবার অর্থমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি কৃতী শিক্ষার্থীদের মধ্যে পদক ও সনদ বিতরণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ইমতিয়াজ হোসাইন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইইউটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মেহমেট ভাকুর ইরকুল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম আহসান হাবিব, ওআইসির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আবদুল মঈজ বুখারী উপস্থিত ছিলেন।এ বছর বিশ্ববিদ্যালয়ের ২৩৬ জন ছাত্র স্নাতক ডিগ্রি লাভ করেছেন। এবার চারজন ছাত্রকে স্বর্ণপদক দেওয়া হয়েছে।