দারিেদ্র্যর দেয়াল ভাঙার আহ্বান ড. ইউনূসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্লিন দেয়াল পতনের রজতজয়ন্তী উপলক্ষে গত রোববার জার্মানির ব্রানডেনবার্গ গেটে আয়োজিত এক অনুষ্ঠানে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেয়াল এখনো সারা বিশ্বের সমাজগুলোকে আলাদা করে রেখেছে। কিন্তু বার্লিন দেয়াল পতন বিশ্বের মানুষের আশায় বাতি জ্বেলে রেখেছে। এই আয়োজন হলো বিশ্বের আর কোন কোন দেয়ালের পতন প্রয়োজন, তা জানার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ড. ইউনূস বলেন, ‘বিশ্বের ধনী উন্নত দেশ ও দরিদ্র উন্নয়নশীল দেশগুলোর মধ্যে থাকা বাধাগুলো ভাঙার শপথ করতে হবে আমাদের।’
এর আগে বেলুন উড়িয়ে রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ইউনূসের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জার্মানির প্রেসিডেন্ট জোয়াকিম গুয়াক, সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ, বার্লিনের মেয়র ক্লাউস ভোভারাইট, পোল্যান্ডের সলিডারিটি নেতা লেস ওয়ালেসা, উইকিমিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়ালেস।
অনুষ্ঠানে ড. ইউনূস আরও বলেন, বার্লিন দেয়ালের পতনের শিক্ষা হলো, বিভাজন যত বড়ই মনে হোক না কেন, শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এর সমাধান সম্ভব।
বার্লিন দেয়ালের পতনকে সাধারণ জনগণের ইচ্ছার বিজয় হিসেবে উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, জনগণের ইচ্ছার মর্যাদা দিতে এই উদ্দীপনাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানের আগে অতিথিদের স্বাগত জানান জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। সূত্র: ইউনূস সেন্টার।