প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচিত সাগর-রুনি হত্যা মামলায় বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পালের জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম এ আদেশ দেন।গত ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাঁদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন।