দারোয়ানকে অজ্ঞান করে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চৌমুহনীতে একটি ভবনের দারোয়ানকে অজ্ঞান করে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের গ্রিল কেটে নগদ টাকাসহ ছয়-সাত লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। গত শনিবার রাতের কোনো একসময় চৌমুহনীর লোকমান টাওয়ারের চতুর্থ ও পঞ্চম তলায় এই চুরি হয়। যেসব প্রতিষ্ঠানে চুরি হয়েছে সেগুলো হলো: মোবাইল টেলিফোনের অনুমোদিত পরিবেশক প্রাইম ডিস্ট্রিবিউটর, বাংলালিংকের পরিবেশক কমিউনিক ট্রেড লিংক ও গার্মেন্টস এক্সেসরিজ প্রতিষ্ঠান প্যাগাসাস স্পিনিং। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘রাতের দিকে এই চুরির ঘটনা ঘটেছে। দারোয়ান হারুনকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে।