দারোয়ানদের বেঁধে জামায়াত সাংসদের গাড়ির যন্ত্রাংশ লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ ও চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা শামসুল ইসলামের বাড়িতে ঢুকে তাঁর ব্যক্তিগত গাড়ির (প্রাইভেট কার) মূল্যবান যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার ভোররাতে দেব পাহাড় এলাকায় সাংসদের বাড়ির কর্তব্যরত দারোয়ানদের বেঁধে দুর্বৃত্তরা এসব যন্ত্রাংশ লুট করে। পুলিশ জানায়, ভোররাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে ১০-১২ জন যুবক বাড়ির মূল ফটক ভেঙে ভেতরে ঢোকে। তারা তিনজন দারোয়ানের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর গ্যারেজের তালা ভেঙে শামসুল ইসলামের ‘প্রাডো-২০১০’ মডেলের গাড়ির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা চোরদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।