দালাল তাড়াতে হ্যান্ডমাইক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য বেড়ে গেছে। দালালদের তাড়াতে কর্তৃপক্ষ হ্যান্ডমাইক ব্যবহারসহ যাবতীয় ব্যবস্থা নিয়েছে।
কর্তৃপক্ষ বিদ্যুতের গ্রাহকদের দালালদের সঙ্গে কোনো লেনদেন না করতে এলাকায় মাইকিং করে ও প্রচারপত্র বিলি করে। এ ছাড়া পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করে। একই সঙ্গে কর্তৃপক্ষ দিনে দুবার হ্যান্ডমাইকে দালালদের চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে।