দালাল প্রতিরোধে প্রচারপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে দালালদের তৎপরতা বন্ধে গ্রাহকদের মাঝে প্রচারপত্র বিতরণ শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ওই কার্যালয়ে শতাধিক গ্রাহকের মাঝে এগুলো বিতরণ করেন সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জাহাঙ্গীর আলম। মতলব দক্ষিণ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, প্রচারপত্রে দালালদের প্ররোচনায় অবৈধ সংযোগ না নেওয়া এবং বিভিন্ন কাজে উৎকোচ না দেওয়ার জন্য গ্রাহকদের আহ্বান জানানো হয়।