দালাল সন্দেহে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ১৫ বছর বয়সী এক শিশুকে যৌনপল্লিতে বিক্রির সময় দালাল সন্দেহে রাসেল ব্যাপারী (২৭) নামের এক তরুণকে আটক করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে শহরের রথখোলা যৌনপল্লির সামনের সড়ক থেকে ওই তরুণকে আটক এবং শিশুটিকে উদ্ধার করা হয়। রাসেল ব্যাপারী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নখদা গ্রামের বাসিন্দা। বেসরকারি সংগঠন শাপলা মহিলা সংস্থার প্রকল্প কর্মকর্তা প্রশান্ত সাহা জানান, ওই শিশু ঢাকার মিরপুরের ১১ নম্বর মহল্লার বাসিন্দা। তাকে বিয়ে করার কথা বলে রাসেল ফরিদপুরে নিয়ে এসেছিলেন। গত শুক্রবার বিকেল থেকে শিশুটিকে তার বাবা-মা খুঁজে পাচ্ছেন না।