দালালমুক্ত থানার অঙ্গীকার ডিআইজির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের প্রতিটি থানায় দালালমুক্ত পরিবেশ সৃষ্টি করে পুলিশের সর্বোচ্চ সেবা জনগণের জন্য নিশ্চিত করার অঙ্গীকার করলেন বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মুহম্মদ মারুফ হাসান। গতকাল মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ মুহম্মদ মারুফ হাসান বলেন, জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে পুলিশের রয়েছে জিরো টলারেন্স। জনসাধারণের সহযোগিতায় এ দেশ থেকে চিরতরে জঙ্গি নির্মূলে পুলিশের প্রত্যেক সদস্য বদ্ধপরিকর।
পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ।