দালালের উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দালালদের উৎপাত বেড়ে গেছে। তাদের হাতে হেনস্তা হচ্ছে রোগীরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী শামীম হোসেন বলেন, গত মার্চ মাস থেকে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দালালদের আনাগোনা নিষিদ্ধ করা হয়। কিন্তু তাদের তৎপরতা কিছুতেই কমছে না। বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, দালালদের হাত থেকে রোগীদের বাঁচাতে কয়েকবার অভিযান চালানো হয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পক্ষ থেকে মৌখিক বা লিখিতভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি।