দালালের খপ্পরে না পড়তে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে বিদ্যুতের সংযোগ পেতে দালালের খপ্পরে না পড়তে রায়গঞ্জ উপজেলার আবেদনকারীদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে। দুই দিন ধরে বিভিন্ন এলাকায় এ মাইকিং করা হচ্ছে।
এলাকাবাসী ও সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভূঁইয়াগাতী আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, বিদ্যুতের সংযোগ পেতে আবেদনকারীরা বিভিন্ন পর্যায়ের দালালের খপ্পরে পড়েন। কাজ না হলে তাঁরা নানা রকম ঝামেলাও করেন। বিষয়টি সমাধানে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া গত দুই বছরে এ কার্যালয়ের আওতায় ১৪ হাজার ২৩৯টি নতুন সংযোগ দেওয়া হয়েছে। অন্য আবেদনগুলো বিবেচনা করে পর্যায়ক্রমে সংযোগ দেওয়া হবে।