দালালের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে গত শুক্রবার রাতে পুলিশের হাতে আটক হারুন শেখ (৩৫) নামের এক দালালকে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড করেছেন। হারুন উপজেলার পূর্ব উজানচর বকারটিলা গ্রামের বাসিন্দা। গোয়ালন্দ ঘাট থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, গত শুক্রবার গভীর রাতে দৌলতদিয়া ঘাটের টার্মিনাল-সংলগ্ন বুকিং কাউন্টারের সামনে ট্রাকচালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ফেরিতে গাড়ি ওঠানোর বুকিং দেওয়ার সময় পুলিশ তাঁকে হাতেনাতে আটক করে। গতকাল দুপুরে তাঁকে ইউএনও পঙ্কজ ঘোষের কার্যালয়ে হাজির করা হয়। ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে দুই হাজার টাকা জরিমানা করেন।