দাশিয়ারছড়া ইউনিয়নের দাবিতে আন্দোলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ছিটমহল দাশিয়ারছড়াকে ইউনিয়ন ঘোষণার দাবিতে আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে দাশিয়ার ছড়ার কয়েক হাজার নারী ও পুরুষ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
দাশিয়ার ছড়া বাসী মিছিল নিয়ে কুড়িগ্রাম শহরে গিয়ে প্রেসক্লাবের সামনে সমবেত হয়। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা দেন বিলুপ্ত ছিটমহল বিনিময় আন্দোলনের নেতা আলতাফ হোসেন ও গোলাম মোস্তফা খান।
সমাবেশে বক্তারা বলেন, ১৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাশিয়ার ছড়ায় আসেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো সফর সূচিতে ছিল দাশিয়ার ছড়া ইউনিয়নের ভিত্তি প্রস্থর স্থাপন করা হবে। কিন্তু তিনি শুধু বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করে চলে যান। আমরা বুঝতে পারলাম না কেন ইউনিয়ন ঘোষণা করা হলো না।