দাশেরকান্দিতে পয়োশোধনাগার নির্মাণকাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পয়োব্যবস্থাপনা সেবা সম্প্রসারণের লক্ষ্যে খিলগাঁও এলাকার দাশেরকান্দিতে একটি শোধনাগার নির্মাণের কাজ শুরু করেছে ঢাকা ওয়াসা। চীনের এক্সিম ব্যাংক, বাংলাদেশ সরকার এবং ঢাকা ওয়াসার অর্থায়নে এটি হচ্ছে। এ জন্য খরচ হবে ৩ হাজার ৩১৭ কোটি টাকা। ২০১৯ সালে প্রকল্পের কাজ শেষ হবে।
গতকাল রোববার চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান হাইড্রোচায়না করপোরেশনের সঙ্গে ঢাকা ওয়াসা এ ব্যাপারে বাণিজ্যিক চুক্তি করে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এবং হাইড্রোচায়নার ভাইস প্রেসিডেন্ট চেন গুয়ানফু চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকমার আল হোসাইন, ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য শাহজাহান খান, আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা ওয়াসার কর্মকর্তা সিরাজউদ্দিন এবং প্রকল্প পরিচালক মোহসিন আলী বক্তব্য দেন।