দায় স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামের কৃষক হরিদাস মণ্ডলকে হত্যার দায় স্বীকার করে বিচারিক হাকিমের কাছে জবানবন্দি দিয়েছেন সুব্রত মণ্ডল নামের এক প্রতিবেশী যুবক। হরিদাসের বাড়িতে তাঁর শ্যালকের মেয়েকে ধর্ষণ করতে এসে ধরা পড়ায় সুব্রত তাঁকে হত্যা করেন বলে জবানবন্দিতে স্বীকার করেছেন। গত ১১ জানুয়ারি বড়াইগ্রাম উপজেলার বাগডোব গ্রামের হরিদাস মণ্ডল নিজ বাড়িতে খুন হন। এ ঘটনায় একই গ্রামের গোপন মণ্ডলের ছেলে সুব্রত মণ্ডলকে (২৫) পুলিশ গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার নাটোরের বিচারিক হাকিম নাদিরা সুলতানার কাছে জবানবন্দি দেওয়ার জন্য হাজির করে।