দায় স্বীকার করে জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সিআরবি এলাকায় সরকারি কর্মকর্তা চম্পক দেওয়ানজী (৩৫) হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এক আসামি। ছাবেদ আলী নামের ওই আসামি গতকাল রোববার সন্ধ্যায় মহানগর হাকিম নুরে আলম ভূঁইয়ার খাস কামরায় এ জবানবন্দি দেন।
চম্পক দেওয়ানজী পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। গত ১৩ জানুয়ারি ভোরে প্রাতর্ভ্রমণে বের হলে খুন হন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘মামলার আসামি ছাবেদ আলীকে সিআরবি এলাকা থেকে গতকাল রোববার আটক করা হয়।’
ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ছাবেদ আলী স্বীকার করেন, তাঁরা তিনজনে মিলে মুঠোফোনসহ মালামাল ছিনিয়ে নিতে চম্পক দেওয়ানজীকে প্রথমে ধাক্কা দিয়ে সাইকেল থেকে ফেলে দেন। পরে তাঁর সঙ্গে থাকা মুঠোফোন ও টাকাপয়সা ছিনিয়ে নেন। এ সময় চিৎকার দিতে চাইলে চম্পক দেওয়ানজীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা।