দায়বদ্ধতা থেকে মোস্তাফিজকে বিদেশ পাঠানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায় নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোস্তাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাবে বেসরকারি হাসপাতাল ল্যাবএইড। গতকাল মঙ্গলবার পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গত শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে মোস্তাফিজুরের চিকিৎসা-সংক্রান্ত বৈঠক হয়। বৈঠকের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ল্যাবএইড কর্তৃপক্ষ চিকিৎসায় গাফিলতির কথা স্বীকার করেছে। গতকাল পাঠানো বিবৃতিতে ল্যাবএইড কর্তৃপক্ষ এ কথা অস্বীকার করে।
প্রসঙ্গত, ভুল চিকিৎসার অভিযোগে ও ক্ষতিপূরণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ল্যাবএইড কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন।