দায়রা জজ আদালতেও জামিন হয়নি খোকনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পোড়ানোর মামলায় সাংসদ ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন ও দলীয় নেতা কামরুজ্জামান রতনের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন মহানগর দায়রা আদালতও। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক এ আদেশ দেন। এর আগে ২১ মে মাহবুবউদ্দিন খোকনের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ। ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়েছিল। এদিকে সচিবালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় বিএনপির নেতা রেহানা আকতার ওরফে ডলিকে জামিন দিয়েছেন একই আদালত।এর আগে গত বুধবার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ জনের জামিনের আবেদন নাকচ করে দেন আদালত।