দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক লুৎফুর রহমান গতকাল বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে দুপুর ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল আহাদ। বক্তব্য দেন সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেসা হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ। সর্বশেষ জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্বে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী। গত বছরের ৯ সেপ্টেম্বর তাঁর মৃত্যুতে পদটি শূন্য হলে গত মঙ্গলবার এ পদে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।