প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ শিল্প ও বণিক সমিতির নতুন নেতৃত্ব গতকাল রোববার দায়িত্ব নিয়েছে। নওগাঁ চেম্বার ভবনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মোহাম্মদ আলী দ্বীন নবনির্বাচিত সভাপতি ইকবাল শাহরিয়ারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় নবনির্বাচিত জ্যেষ্ঠ সহসভাপতি আহম্মদ আলী, এস এ খালেক, পরিচালক অমিয় কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মোতাহের হোসেন, দীপক কুমার, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনে মোহাম্মদ আলী দ্বীনের নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে হারিয়ে ইকবাল শাহরিয়ার রাসেলের নেতৃত্বাধীন ব্যবসায়ী কল্যাণ পরিষদ প্যানেলের ১৬টি পদের সবকটিতে জয়লাভ করে।