প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার নবগঠিত ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। গত রোববার রাতে ক্রীড়া ভবনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা দায়িত্ব নেয়। বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ফাতেমা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে পুরোনো কমিটির সাধারণ সম্পাদক সালমা সুলতানার কাছ থেকে নতুন সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন দায়িত্ব বুঝে নেন। এ সময় সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার মিতা আবেদীন, জেসমীন ইসলাম চৌধুরী ও মারিয়ান চৌধুরী উপস্থিত ছিলেন।