দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফকির আবদুল জব্বার গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। এ উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাংসদ মো. জিল্লুল হাকিম, সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী প্রমুখ বক্তব্য দেন।