দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবমুখর পরিবেশে দায়িত্ব গ্রহণ করেছেন চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি বাবুরহাট এলাকায় অবস্থিত জেলা পরিষদ কার্যালয়ে যান। পরে তাঁর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন জেলা পরিষদের বিদায়ী প্রশাসক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী। এ সময় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত চেয়ারম্যান জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।