দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এম অহিদুজ্জামান গতকাল রোববার দায়িত্ব গ্রহণ করেছেন। সকাল নয়টায় তিনি ক্যাম্পাসে আসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগ, অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এম অহিদুজ্জামান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষা প্রশাসন বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য। গত বছরের ২৭ সেপ্টেম্বর উপাচার্যের পদটি শূন্য হয়।