দায়িত্ব গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা থেকে সব ধরনের মদ-জুয়ার আসর উচ্ছেদ ও পৌরসভাকে ঘুষ-দুর্নীতিমুক্ত করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করে মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. কশিরুল আলম। গতকাল মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ পৌর মিলনায়তনে মো. কশিরুল আলম এ প্রত্যয় ঘোষণা করেন। এ উপলক্ষে পীরগঞ্জ পৌরসভা কর্মচারী সংসদ বর্তমান পরিষদের বিদায় ও নবনির্বাচিত পৌর পরিষদকে বরণ-সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের সভাপতি মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের ঠাকুরগাঁও জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ মো. ইমদাদুল হক, বিশেষ অতিথি ছিলেন ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।