প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় নবনির্বাচিত মেয়র মোহাম্মদ জোবায়ের গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে বিকেলে উপজেলা কৃষি কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বিদায়ী মেয়র মোহাম্মদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বক্তব্য দেন সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম ও মোজাম্মেল হক এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রমুখ।