দায়িত্ব গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলররা দায়িত্ব নিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে তাঁরা দায়িত্ব নেন। এ উপলক্ষে সখীপুর পৌরসভা কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান। পুনর্নির্বাচিত মেয়র আবু হানিফ আজাদের সভাপতিত্বে সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।