প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। গতকাল বৃহস্পতিবার নতুন কমিটির কাছে দুই বছরের জন্য দায়িত্ব হস্তান্তর করে পুরোনো কমিটি। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন ডিইউজের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী ও দ্বিতীয় পর্বের সভাপতি ছিলেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি শাবান মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন নতুন কমিটির সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। অনুষ্ঠানে বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের সাবেক সভাপতি কাজী রফিক, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, আকরাম হোসেন খান প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি|