দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার নবনির্বাচিত মেয়র হাজি আবদুল লতিফ দায়িত্ব গ্রহণ করেছেন। গত সোমবার বিকেলে মেয়র মোস্তফা কামাল তাঁকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ উপলক্ষে পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিদায়ী মেয়র মোস্তফা কামাল বলেন, ২০১৪ সালে শাহরাস্তি পৌরসভা ‘খ’ থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়েছে। তিনি বর্তমান মেয়রকে পৌরসভার উন্নয়নের কাজ অব্যাহত রাখার আহ্বান জানান। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা যুবলীগের আহ্বায়ক তোফায়েল আহম্মেদ, পৌর যুবলীগের আহ্বায়ক শাহ এনামুল হক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।