প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাসিম হাসান গতকাল রোববার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম প্রথম আলোকে বলেন, নাসিম হাসানকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।দায়িত্ব গ্রহণের পর প্রক্টর নাসিম হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।’প্রসঙ্গত, গত ২ আগস্ট ‘ছাত্রলীগের কর্মীদের দুর্ব্যবহারের কারণে’ পদত্যাগপত্র জমা দেন প্রক্টর আকতার হোসেন ও তিন সহকারী প্রক্টর। পরে উপাচার্যের অনুরোধে ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে তিন সহকারী প্রক্টর পদত্যাগপত্র প্রত্যাহার করলেও প্রক্টর তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন।