জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন দায়িত্বে থাকা ১৪ জনকে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সাময়িকভাবে নতুন ১৪ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি হলের প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সাময়িকভাবে নতুন পাঁচজন শিক্ষককে ওই দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া নির্মাণাধীন দুটি হলসহ মোট চারটি হলের প্রধ্যাক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি সিন্ডিকেটের মাধ্যমে পদ সৃষ্টি সাপেক্ষে দুজন শিক্ষককে দুটি নতুন পদে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আরও দুটি বিভাগের সভাপতি পদে রদবদল করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রশাসনিক পদে রদবদলের অংশ হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক পদ থেকে ইংরেজি বিভাগের আহমেদ রেজাকে অব্যাহতি দিয়ে পরিসংখ্যান বিভাগের অজিত কুমার মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে পদ সৃষ্টি সাপেক্ষে গ্রন্থাগারের অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে দর্শন বিভাগের মোস্তফা নাজমুল মানসুরকে। ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক পদে ইংরেজি বিভাগের আহমেদ রেজাকে অব্যাহতি দিয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্র-শিক্ষক কেন্দ্রের সহকারী পরিচালক রেজওয়ানা করিম স্নিগ্ধার নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় পদটিকে অতিরিক্ত পরিচালক পদে উন্নীত করে দর্শন বিভাগের মুহামঞ্চদ তারেক চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ভাষা-শিক্ষা কেন্দ্রের পরিচালক পদে বাংলা বিভাগের পৃথিলা নাজনীনকে অব্যাহতি দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে একই বিভাগের খালিদ হোসাইনকে। পরিবহন কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক পদে খায়রুল বসরকে অব্যাহতি দিয়ে এমদাদুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্টারনেট সার্ভিসের ভারপ্রাপ্ত শিক্ষক পদে ফরিদ আহমেদকে অব্যাহতি দিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. এমদাদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে পদ সৃষ্টি সাপেক্ষে অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএনসিসির ভারপ্রাপ্ত শিক্ষক পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শাহেদুর রহমানকে অব্যাহতি দিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের মো. নূরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। রিমোট সেনসিংয়ের তত্ত্বাবধায়ক পদে ভূগোল ও পরিবেশ বিভাগের মো. সাজেদ আশরাফ করিমকে অব্যাহতি দিয়ে একই বিভাগের শামসুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রকল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের উপপরিচালক শামছুন নাহার খানমকে তাঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে অব্যাহতি দিয়ে বাংলা বিভাগের মো. রেজাউল করিম তালুকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি লুৎফর রহমানকে অব্যাহতি দিয়ে ইংরেজি বিভাগের মাসরুর শাহীদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। চারুকলা বিভাগের সভাপতি পদে আমিনুল ইসলামকে অব্যাহতি দিয়ে লুৎফর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আ ফ ম কামাল উদ্দিন হলের প্রাধ্যক্ষ আবু হেকমত মোহামঞ্চদ সাদৎ, জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ সানজীদা মুবাশশরা, নওয়াব ফয়জুন্নেসা হলের প্রাধ্যক্ষ কে এম মহিউদ্দিন, বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ সোহেল আহমেদ এবং ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ মো. মুজিবুর রহমানকে অব্যাহতি দিয়ে যথাক্রমে নজিবুর রহমান, শ্যাামল কুমার রায়, ফারুক আহমেদ, এস এম বদিয়ার রহমান এবং মো. শাহেদুর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষ আতাউর রহমানকে তাঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে অব্যাহতি দিয়ে কবিরুল বাশারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্মাণাধীন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের দায়িত্বে তপন কুমার সাহা, বিশ্বকবি রবীন্দ্রনাথ হলের দায়িত্বে অসিত বরণ পাল, আল-বেরুনী হলের দায়িত্বে কে এম জসীম উদ্দিন, মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের দায়িত্ব মো. ওবায়দুর রহামানকে দেওয়া হয়েছে।