প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিদর্শক (সাইনবোর্ড) আবুল মনসুরকে কর্তব্যে অবহেলার অভিযোগে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে করপোরেশনের সংস্থাপন শাখায় সংযুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, কর্তব্যে অবহেলা ও গাফিলতির কারণে তাঁকে (আবুল মনসুর) সাইনবোর্ড পরিদর্শক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীও তাঁর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। আপাতত তাঁকে সংস্থাপন শাখায় সংযুক্ত করা হয়েছে।
যোগাযোগ করা হলে আবুল মনসুর প্রথম আলোকে বলেন, ‘দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ের ব্যাপারে লিখিত কোনো চিঠি পাইনি।’