দায়িত্ব নিতে না নিতেই ফের বরখাস্ত বুলবুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই বছর পর রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিতে না নিতেই ফের সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন বুলবুল।
আজ রোববার বেলা তিনটার দিকে বুলবুল সিটি করপোরেশনে তাঁর কক্ষে বসেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তারা ফ্যাক্সে তাঁর সাময়িক বরখাস্তের আদেশ আসে।