দায়িত্ব নিলেন চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে চাঁদপুর সরকারি শিশু পরিবারের প্রায় দেড় শ এতিম মেয়েশিশুর বাবার দায়িত্ব নিয়েছেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী। গতকাল দুপুরে শিশু পরিবার প্রাঙ্গণে জেলা পরিষদের চেয়ারম্যান শিশুদের বিনা মূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে এই ঘোষণা দেন। পরে জেলা পরিষদের চেয়ারম্যান শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাবার, কমলা, আপেলসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকারসহ স্থানীয় সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।