দায়িত্ব নিয়ে বাল্যবিবাহ দিলেন চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দায়িত্ব নিয়ে তাঁর নাতনির বাল্যবিবাহ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় চেয়ারম্যান মো. জসিম উদ্দিন খানের বাড়িতে তাঁর উপস্থিতিতে ধুমধাম করে নাতনি আকলিমা আক্তারের বিয়ে হয়।আকলিমা স্থানীয় আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। বর বশিরুদ্দিন একজন পুলিশ সদস্য। তিনি একই উপজেলার মদনপুরা গ্রামের সুলতান মৃধার ছেলে।নিজে দায়িত্ব নেওয়ার কথা অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে বরপক্ষের লোকজন তাঁদের বাড়িতে এলে তাঁকে খবর দেওয়া হয়। তিনি উপস্থিত হয়ে জানতে পারেন, বিয়ের কাবিন হয়েছে অনেক আগেই। পরে বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। একাধিকবার চেষ্টা করেও আকলিমার বাবা মোনায়েম হোসেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। থানার ওসি জুলফিকার মো. গাজ্জালী বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।