দায়িত্ব নেওয়ার আগেই মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন (৫৬) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে যকৃতের ক্যানসারে ভুগছিলেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে গত ৩১ মার্চ তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। সম্প্রতি শপথ নিলেও চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেওয়ার অপেক্ষায় ছিলেন। তাঁর মৃত্যুতে পঞ্চগড়-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক এমরান আল আমিন প্রমুখ শোক প্রকাশ করেছেন।