দায়িত্ব পালন করতে গিয়ে জনরোষে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশে কাহালু থানার পাঁচ পুলিশ গত শুক্রবার রাতে সিএনজিচালিত একটি অটোরিকশা উদ্ধার করতে গিয়ে গ্রামের লোকজনের রোষানলে পড়ে। কাহালু থানা ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কল্যাপাড়া মাদ্রাসার অধ্যক্ষ ও সহসভাপতির বিরুদ্ধে ওঠা ১২ লাখ টাকা দুর্নীতির ঘটনা কেন্দ্র করে গ্রামবাসী একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে। আদালতের নির্দেশে কাহালু থানার উপপরিদর্শক আনোয়ার হোসেনসহ পাঁচজন পুলিশ শুক্রবার গভীর রাতে অটোরিকশা উদ্ধার করতে যায়। এ সময় তারা এলাকাবাসীর রোষানলে পড়ে। মালঞ্চা ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম জানান, পরিস্থিতি শান্ত করে তাদের উদ্ধার করা হয়েছে। কাহালু থানার ওসি জহুরুল হক জানান, দায়িত্ব পালন করতে সেখানে পুলিশ গিয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।