দায়িত্ব ফিরে পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি চাঁদবাজি মামলায় গ্রেপ্তার হয়ে দায়িত্ব হারানোর পর উচ্চ আদালতের নির্দেশে দুই বছর পর কমলগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব ফিরে পেলেন বিএনপির নেতা হাছিন আফরোজ চৌধুরী। ১০ মাস বেতন-ভাতা বন্ধ থাকায় মেয়র ফিরে আসায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আদালতের নির্দেশ অমান্য করায় জেলা প্রশাসককে ২৬ এপ্রিল উচ্চ আদালতে তলব করে নোটিশ দেওয়ার তিন দিনের মধ্যে হাছিন আফরোজকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো।