দায়িত্ব হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা নবনির্বাচিত মেয়র আবু বক্কর সিদ্দিক গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। গতকাল বিকেলে পৌর কার্যালয় প্রাঙ্গণে বিদায়ী মেয়র মো. আনোয়ার হোসেন তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় বিদায়ী মেয়র সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হোসেন, সহসভাপতি আবদুস সবুর, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. শাহাব উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন। দায়িত্ব নেওয়ার সময় নতুন মেয়র নালিতাবাড়ীকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য সবার সহায়তা চান।