প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের আসন্ন নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চেম্বার ভবনে আয়োজিত অনুষ্ঠানে দায়িত্ব নেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী। চেম্বারের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আপিল বোর্ডের চেয়ারম্যান এমাদ উল্লাহ্ শহিদুল ইসলাম ও চেম্বারের সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে নির্বাচন বোর্ডের সদস্য মোহাম্মদ মনির উদ্দিন, মো. সাদেক, আপিল বোর্ডের সদস্য এম এ হান্নান সেলিম, এ এ এম মিরাজ, সিলেট চেম্বারের পরিচালক খন্দকার সিপার আহমদসহ অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন।