প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট বিভাগীয় অঞ্চলের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির কাছে পুরোনো কমিটি গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে। দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক শিরীন পারভীন স্বাক্ষরিত স্মারকমূলে আবদুর রাজ্জাককে সভাপতি, মোশাহিদ বক্স চৌধুরী ও মো. আবদুস সালামকে সহসভাপতি এবং আবদুল হান্নানকে সাধারণ সম্পাদক করে নয় সদস্যবিশিষ্ট উপজেলা দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটি অনুমোদন দিয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মঞ্জুশ্রী রায়, মো. আবদুল মতিন, মজিবুর রহমান, মুন্না রায় ও সৌদামনি শর্মা।